Recent News

ডেঙ্গুতে প্রাণ হারালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রী

YFB NEWS


ডেঙ্গুতে প্রাণ হারালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রী


 
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মর্মান্তিক এ ঘটনায় তার অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। আগামী মাসেই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার নিজ বাড়িতে অবস্থানকালে নূর জাহানের জ্বর আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কুমিল্লায় চিকিৎসা নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। সহপাঠী ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, তিনি পড়াশোনার পাশাপাশি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।

তার মৃত্যুতে কলেজ পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা নূর জাহানকে আন্তরিক ও মেধাবী শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Share:

কোন মন্তব্য নেই:

Sidebar Advertisement

Random Posts

Recent Posts

/2026/10/blog-post_14.html

Unordered List

Pages